• সমগ্র বাংলা

পাবনায় বৃদ্ধার আত্মহত্যা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ ধান কাটার ধারালো কাঁচি দিয়ে নিজের গলা নিজেই কেটে আত্মহত্যা করেছেন রফেজা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা।

রোববার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের মস্তালিপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত রফেজা খাতুন ওই গ্রামের আমিন উদ্দিনের মেয়ে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর কাছে তালাক পাওয়ার পর থেকে মস্তালিপুর গ্রামে বাবা আমিন উদ্দিনের বাড়িতেই বসবাস করে আসছিলেন রফেজা খাতুন। দীর্ঘদিন ধরে অসুস্থ্যতা জনিত কারণে শয্যাশায়ী ছিলেন তিনি।

রোববার বেলা দু’টার দিকে রফেজা খাতুনের গোঙানীর শব্দ পেয়ে অন্য ঘরে থাকা ছেলে বউ ও প্রতিবেশীরা গিয়ে দেখেন রফেজা খাতুনের গলা কাটা এবং ঘরের মেঝেতে ছোপ ছোপ রক্ত। মৃত্যু যন্ত্রণায় ছটফট করা অবস্থায় এক পর্যায়ে মারা যান রফেজা খাতুন। মৃতদেহের পাশেই পড়ে ছিল রক্তমাখা ধারালো ধান কাটার কাঁচি।

স্বজনরা জানান, রোগ যন্ত্রণায় দীর্ঘদিন ধরেই কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন রফেজা খাতুন। এর আগেও একবার ধারালো অস্ত্র দিয়ে নিজের গলা কাটার চেষ্টা করেছিলেন তিনি। সেইবার প্রাণে বাঁচলেও এবার নিজের গলা নিজেই কেটে আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার বলেন, রফেজা খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

সেনা সদস্য পরিচয়ে বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে সাতক্ষীরায়...

১

নিজস্ব ডেস্ক : সাতক্ষীরায় ভুয়া সেনা সদস্য পরিচয়ে বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে...

image

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

২

নিজস্ব ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি...

image

নারায়ণগঞ্জে ভয়ানক পেনগান ও তিন রাউন্ড গুলি সহ যুবক গ্রেপ্তার

৩

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযান চাল...

image

ভোরে নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা

৪

নিজস্ব ডেস্ক : নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দি...

image

চাটমোহরে বিস্ফোরক মামলায় আ.লীগের তিন নেতা আটক

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে দায়ের করা মাম...

  • company_logo