• সমগ্র বাংলা

চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জে ২ নেতা বহিষ্কার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এসএম আসলাম এবং সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে গত ৬ আগস্ট রাতে নাসিক ৬নং ওয়ার্ডের আদমজী এসও এলাকা থেকে এসএম আসলাম এবং ৪নং ওয়ার্ডের আজিবপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার এসএম আসলাম নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ও টিএইচ তোফা জেলা তরুণ দলের সভাপতি ছিলেন

তাদের ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ৩০ দিন কারাভোগের আদেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা সংস্থার বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বিএনপির অঙ্গসংগঠনের এই শীর্ষ দুই নেতাকে গ্রেফতার করা হয়। চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। যার ফলে গতরাতে আটক হোন। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও নারায়ণগঞ্জ ডিবির টিম তাদের আটক করে এসপি অফিসে হস্তান্তর করে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার জানান, তোফা এবং আসলামকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়। তারা বর্তমানে কারাগারে রয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

১

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

২

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৩

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

image

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

৪

রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...

image

ভাঙনে দিশাহারা মধুমতী নদীপাড়ের মানুষ

৫

নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...

  • company_logo