• সমগ্র বাংলা

বগুড়ায় দুদকের গণশুনানিতে মঞ্চ লক্ষ্য করে জুতা নিক্ষেপ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় দুদকের গণশুনানিতে মঞ্চ লক্ষ্য করে স্যান্ডেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। কথা বলার সুযোগ না পেয়ে
সাখাওয়াত হোসেন মোল্লা নামের এক ব্যক্তি ক্ষোভ বহি:প্রকাশে এই ঘটনা ঘটান।
রোববার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে দুদক আয়োজিত গণশুনানিতে সকলের চোখকে ফাঁকি দিয়ে এ ঘটনা ঘটলে জেলাজুড়ে আলোচনা সমালোচনার ঝড় শুরু হয়।
জুতা নিক্ষেপ করা সাখাওয়াত হোসেন মোল্লা বলেন, ‘তার বাড়ি বগুড়া সোনাতলা উপজেলায়। ২০১৭ সালে আওয়ামী লীগ নেতা উপজেলা চেয়ারম্যান সম্পত্তির চাঁদা না দেয়ায় তার বাড়িতে হামলা চালায়। এছাড়াও তার তিনটি জলাশয় থেকে ২১ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। এ নিয়ে তিনি বিভিন্ন সময় সংবাদ সম্মেলন করেছেন, থানাসহ সরকারি বিভিন্ন দফতরে অভিযোগও দিয়েছিলেন। কিন্তু কোনো প্রতিকার পাননি। তিনি দুদকের গণশুনানির জন্য অভিযোগও দিয়েছিলেন। কিন্তু শুনানিতে তাকে অভিযোগ উত্থাপনের সুযোগ না দেয়ায় ক্ষুব্ধ হয়ে জুতা নিক্ষেপ করেছেন।’
এদিকে জুতা নিক্ষেপের ঘটনায় সাময়িক বিশৃঙ্খলা তৈরি হলেও পরবর্তীতে শুনানি যথারীতি শুরু হয়। এরপর দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেন গণশুনানি কার্যক্রম শুরু করেন এবং বলেন, ‘দুর্নীতি আমাদের মধ্যেও আছে, আচরণেও সমস্যা আছে। তবে জনগণের সহযোগিতায় ধীরে ধীরে এসব সমাধান করা হবে।’ তিনি দুদকের কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রমে নজর রাখার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
গণশুনানিতে সরকারি ও বেসরকারি ৩২টি দফতরের বিরুদ্ধে ৯৭টি অভিযোগ জমা পড়ে, এর মধ্যে ৫৭টি অভিযোগ সরাসরি শুনানি করা হয়। শুনানিকালে সবচেয়ে বড় আলোচনার জন্ম দেয় একটি অবৈধ শিক্ষাপ্রতিষ্ঠান ‘প্রফেশনাল ইউনিভার্সিটি’র বিরুদ্ধে অভিযোগ। অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানটি অনুমোদন ছাড়াই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা করছে। চেয়ারম্যানের নির্দেশে প্রতিষ্ঠানটির কথিত দুই কর্মকর্তা রাব্বি ও সোহেলকে তাৎক্ষণিকভাবে আটক করে পুলিশ।
এছাড়া, অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে অনুপস্থিত থাকায় পদ্মা ইন্স্যুরেন্সের স্থানীয় কর্মকর্তার বিরুদ্ধেও গ্রেফতারি আদেশ দেয়া হয়।
শুনানিতে উঠে আসে সড়ক ও জনপথ অধিদপ্তরের চারলেন উন্নীতকরণ প্রকল্প এবং পানি উন্নয়ন বোর্ডের বাঙালি নদী খনন প্রকল্পে দুর্নীতির অভিযোগ। এসব অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা দেন দুদক চেয়ারম্যান।

শুনানির সমাপনী বক্তব্যে ড. আবদুল মোমেন ঘুষ বন্ধে জনসচেতনতার ওপর জোর দিয়ে বলেন, ‘দুর্নীতি করার জন্য ঘুষ দিতে হয়। আপনারা যদি ঘুষ না দেন, তবে একসময় কাজ ঘুষ ছাড়াই হবে। কারণ সরকারি কর্মকর্তাদের বিকল্প নেই- তাদের কাজ করতেই হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক আকতার হোসেন, রাজশাহী বিভাগীয় পরিচালক ফজলুল হক, বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা, পুলিশ সুপার জেদান আল মুসা এবং দুদক বগুড়ার উপ-পরিচালক মাহফুজ ইকবাল।
প্রায় তিন ঘণ্টাব্যাপী এই গণশুনানিতে স্থানীয় নাগরিকরা তাদের ভোগান্তির কথা তুলে ধরেন এবং দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।

মন্তব্য (০)





image

সেনা সদস্য পরিচয়ে বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে সাতক্ষীরায়...

১

নিজস্ব ডেস্ক : সাতক্ষীরায় ভুয়া সেনা সদস্য পরিচয়ে বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে...

image

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

২

নিজস্ব ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি...

image

নারায়ণগঞ্জে ভয়ানক পেনগান ও তিন রাউন্ড গুলি সহ যুবক গ্রেপ্তার

৩

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযান চাল...

image

ভোরে নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা

৪

নিজস্ব ডেস্ক : নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দি...

image

চাটমোহরে বিস্ফোরক মামলায় আ.লীগের তিন নেতা আটক

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে দায়ের করা মাম...

  • company_logo