ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মম ভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা এবং সাংবাদিক আনোয়ার হোসেনকে হত্যা চেষ্টার প্রতিবাদে নওগাঁর রাণীনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। রোববার উপজেলায় কর্মরত পেশাজীবী সাংবাদিকবৃন্দদের ব্যানারে উপজেলা পরিষদের গেটের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদের সভাপতিত্বে ও ক্লাবের সদস্য রহিদুল ইসলাম রাইপের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক সাইফুল ইসলাম, ওহেদুল ইসলাম মিলন, আব্দুর রউফ রিপন, সাহাজুল ইসলাম, সুকুমল কুমার প্রামানিক, মামুনুর রশিদ, আওরঙ্গজেব হোসেন রাব্বী, কাজী রহমান প্রমুখ।
এ সময় বক্তারা গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে হত্যা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এছাড়া জড়িত সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে জেলখানায় নয় দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তর মূলক শাস্তি প্রদান করাসহ সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানান। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে রাণীনগর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সকল সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
নিজস্ব ডেস্ক : সাতক্ষীরায় ভুয়া সেনা সদস্য পরিচয়ে বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে...
নিজস্ব ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযান চাল...
নিজস্ব ডেস্ক : নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দি...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে দায়ের করা মাম...

মন্তব্য (০)