• সমগ্র বাংলা

শ্রীপুরে কারখানার পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে এন কে এইচ টেক্সটাইল নামক একটি কারখানার পুকুরে পাড়ে খেলার সময় পুকুরের পাড় ভেঙে পুকুরের পানিতে পড়ে  দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি গ্রামের এন কে টেক্সটাইল কারখানার পুকুরের পড়ে তাদের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি গ্রামের মো. শাহজালাল সিকদারের ছেলে মো. রায়হান (৮) ও একই গ্রামের রজব আলীর ছেলে মো. মোস্তাকিম (৮)। 

স্থানীয় বাসিন্দারা জানান, আনুমানিক দুপুর আড়াইটার দিকে নিহত দুই শিশুসহ তিন শিশু বাড়ির অদূরে এন কে এইচ টেক্সটাইল কারখানার পুকুর পাড়ে  খেলাধুলা করছিল। এসময় হঠাৎ করে দুই শিশু পুকুরের পাড় ভেঙে পারে যায়। অপর শিশু তাদের তলিয়ে যেতে দেখে দ্রুত বাড়িতে গিয়ে খবর দেয়। খবর পেয়ে  স্বজনরা এসে অনেক খুঁজাখুঁজি করে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

১

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

২

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৩

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

image

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

৪

রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...

image

ভাঙনে দিশাহারা মধুমতী নদীপাড়ের মানুষ

৫

নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...

  • company_logo