• রাজনীতি

উলিপুরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ৯ম সম্মেলন অনুষ্ঠিত

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে 'মুক্তিযুদ্ধের চেতনায় বীর বাঙ্গালী এক হও' এই স্লোগানকে ধারন করে  বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৯ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুরে সিপিবি উপজেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ও উপজেলার নেতৃবৃন্দ ৯ম সম্মেলন করেন। সম্মেলনকে কেন্দ্র করে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমবেত হয় এবং সমাবেশ করে।

‎এসময় ক্ষেতমজুর নেতা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সিপিবি'র উপজেলা কমিটির সভাপতি ফেরদৌস কবীর রানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সিপিবি'র সংগঠক এবং রংপুর বিভাগীয় সমন্বয়ক অ্যাড. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য সুব্রত রায়, জেলা কমিটির সভাপতি উপেন্দ্রনাথ সরকার, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান রাজু, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. প্রদীপ কুমার রায়, শুভেচ্ছা বক্তব্য রাখেন কমরেড দেলোয়ার হোসেন, বাসদের সমন্বয়ক সাঈদ আক্তার আমীন।

‎বক্তারা তাদের বক্তব্যে বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর দেশের মানুষ নতুন করে স্বাধীনভাবে বাঁচতে চেয়েছিলো, কিন্তু একটি অপশক্তি তা ভূলন্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত করার চেষ্টা করছে, কোনোভাবেই এই ইতিহাসের স্খলন হতে দেয়া হবে না। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বজিত সিং বাপ্পা, ফয়েস উদ্দিনসহ উপজেলার বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

‘কিচেন কেবিনেট’ নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকার পরিচালনায় ‘কিচেন কেবিনে...

image

হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখী হওয়ার আহ্বান রিজভীর

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবি...

image

সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে: ...

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ...

image

নতুন নেতৃত্বের অপেক্ষায় কৃষক দল, আলোচনায় যারা

নিউজ ডেস্ক : সরকার পরিচালনার ব্যস্ততার মধ্যেও দীর্ঘদিনের সাং...

image

আমরা বল বিএনপির কোর্টে দিয়ে দিয়েছি: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গ...

  • company_logo