ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজিবপুরে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার টাঙ্গালিয়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি আসলাম মিয়া(২৯) কুড়িগ্রাম পৌরসভার হরিকেষ গ্রামের কবির আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টাঙ্গালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১কেজি গাঁজাসহ মাদক কারবারি আসলাম মিয়াকে গ্রেপ্তার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
এ বিষয়ে চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শরিফুল ইসলাম জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বেনাপোল প্রতিনিধি: ভালো কাজের আশায় ভারতে গিয়ে অনুপ্রবেশের অভ...
নিজস্ব ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও ...
নিজস্ব ডেস্ক : সাতক্ষীরায় ভুয়া সেনা সদস্য পরিচয়ে বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে...
নিজস্ব ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযান চাল...

মন্তব্য (০)