• রাজনীতি

‎আগামী দিনে দেশ পরিচালনার সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির: তারেক রহমান

  • রাজনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ আগামী দিনে দেশ পরিচালনার সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির- এমন প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
‎
‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মানুষ বিএনপির কাছে তাদের প্রত্যাশার কথা তুলে ধরে। তারা মনে করে, বিএনপি যথাযথ উদ্যোগ গ্রহণ করবে। আগামী দিনে দেশ পরিচালনার সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির রয়েছে, অবশ্যই একটি নির্বাচনের মাধ্যমে। সেজন্য বিএনপির কাছে মানুষ ভালো কিছু এবং পরিবর্তনের প্রত্যাশা করে। আমাদের সেই শুরুটা করতে হবে।
‎
‎শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
‎
‎গত ৫ আগস্ট বাংলাদেশে বহুল প্রত্যাশিত পরিবর্তন এসেছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপির ওই দিন বাংলাদেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পেরেছে।
‎
‎নিজেকে কার্ডিয়াক রোগী উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আমি একজন কার্ডিয়াক পেশেন্ট। সুতরাং আমার যখন অ্যাটাক হয়, স্ট্রেন্থিংটা করার পরে যখন ক্লিয়ার হয়ে গেল আমার, তখন যেভাবে হঠাৎ করে দমটা ফিরে পেলাম, ঠিক আমার কাছে মনে হয়েছে পাঁচ তারিখে বাংলাদেশের মানুষ হঠাৎ করে বুক ভরে শ্বাস নিতে পেরেছে।’
‎
‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই মুহূর্তে সমগ্র বাংলাদেশ একটি পরিবর্তন প্রত্যাশা করে। প্রত্যেকটি মানুষ একটি ভালো পরিবর্তন চাইছে। মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয়। বাস্তবতা হচ্ছে সঙ্গে সঙ্গে সবকিছু ভালো হবে না, এটি হচ্ছে বাস্তবতা। কিন্তু উদ্যোগ গ্রহণ করতে হবে। উদ্যোগ নিতে হবে।
‎
‎দলের অভ্যন্তরীণ গণতন্ত্র প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘একটি কথা প্রচলিত আছে... রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে। কিন্তু নিজেদের ভেতরেই প্র্যাকটিস করে না। তারা কেমন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে? কথাটি ঠিক-বেঠিক দুটোর মাঝামাঝি। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে হয়তো সম্পূর্ণভাবে সেই প্রক্রিয়াটি এখনো চালু হয়ে ওঠেনি। তবে অবশ্যই ড্যাবের এই কাউন্সিলটি প্রমাণ করবে কথাটি সম্পূর্ণভাবে ঠিক নয়।
‎
‎বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন উল্লেখ করে তারেক রহমান বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিদায় করে সংসদীয় গণতন্ত্র চালু করেছেন। এখন আমাদের নেতাদের দেখানো পথেই সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে মজবুত করে গড়ে তুলতে হবে।

মন্তব্য (০)





image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

১

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

২

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

৩

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৪

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৫

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

  • company_logo