• সমগ্র বাংলা

নওগাঁয় সাংবাদিক তুহিনের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নওগাঁয় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। শনিবার দুপুরে শহরের মুক্তির মোড়ে এক মানববন্ধনে সাংবাদিকেরা এ দাবি জানান। নওগাঁয় কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে গঠিত সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ব্যানারে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।


বক্তারা বলেন, দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের ওপর হামলার পাশাপাশি সাংবাদিক হত্যার ঘটনা বাড়ছে। কিন্তু অধিকাংশ ঘটনার সুষ্ঠু বিচার হচ্ছে না। এই দায়মুক্তির সংস্কৃতি বন্ধ না হলে গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্র হুমকির মুখে পড়বে। তাঁরা আসাদুজ্জামান হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করার দাবি জানান।

নওগাঁ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবির উদ্দিন, নওগাঁ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, নওগাঁ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুর রহমান জয়, নওগাঁ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রশিদ তারেক, নওগাঁ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিফাত হোসেন সবুজ প্রমুখ।

অন্তবর্তী সরকারের উদ্দেশে নওগাঁ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষ অনেক আকাঙ্খা নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দিয়েছিলো। দায়িত্ব পাওয়ার এক বছরেও তাঁরা সেই আকাঙ্খা পূরণ করতে ব্যর্থ হয়েছে। যদি আপনারা দেশের জনগণের, সাংবাদিকের নিরাপত্তা না দিতে পারেন, সুরক্ষা না দিতে পারেন, তাহলে আপনাদের প্রয়োজন নেই।’

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক এসএম রায়হান আলম বলেন, ‘সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে খুনের ঘটনা দেশে সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রমাণ। শুধু গাজীপুরে নয়, সারা দেশেই এখন সাংবাদিকেরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক আসামিকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরে চন্দনা চৌরাস্তা এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo