• অপরাধ ও দুর্নীতি

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় দিপু মনির ভাগ্নে গ্রেফতার ‎

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় নিষিদ্ধ আ’লীগের সাবেক শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দীনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে মহেশপুর উপজেলার জেলেপোতা গ্রাম থেকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দেয়।

‎এ সময় রিয়াজ উদ্দীনকে ভারতে পালাতে সহায়তা করার দায়ে সীমান্ত এলাকার চিহ্নিত দালাল ফয়েজ উদ্দীন, মিনহাজ উদ্দীন ও রিয়াজ উদ্দীনকে আটক করে। 

‎সীমান্তের সুত্রগুলো জানায়, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বিপুল অংকের টাকা নিয়ে দিপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দীন ভারতে পালানোর সময় অজ্ঞাত ব্যক্তিদের হাতে আটক হন। ওই অজ্ঞাত ব্যক্তিরা রিয়াজের কাছ থাকা টাকা কেড়ে নিয়ে তাকে মহেশপুরের দালালদের কাছে হস্তান্তর করে।

‎শনিবার দুপুরে এ খবর জানতে পেরে সীমান্ত থেকে ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুরের জেলেপোতা গ্রামের লোকজন তিন দালালসহ দিপু মনির ভাগ্নে ঢাকা দক্ষিনের বহিস্কৃত দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দীনকে আটক করে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে মহেশপুর ৫৮ বিজিবি ও থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের উদ্ধার করে থানায় নিরেয় আসে। 

‎মহেশপুর থানার ওসি সাজ্জাদ হোসেন খবর নিশ্চিত করে বলেন, দিপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দীনসহ তিন দালালকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিয়াজের নামে ঢাকার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা থাকতে পারে।

‎মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে কর্ণেল রফিকুল আলম জানান, এমন খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি পাঠানো হয়েছিল। স্থানীয় গ্রামবাসি জেলেপোতা গ্রাম থেকে তাদের আটক করে পুলিশে দিয়েছে বলে শুনেছি।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo