• রাজনীতি

জুলাই ঘোষণাপত্র দায়সারা মনে হয়েছে: ব্যারিস্টার ফুয়াদ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ জুলাই ঘোষণাপত্র যথেষ্ট দায়সারা মনে হয়েছে। এক বা দুটি পার্টিকুলার দলকে খুশি করার আকাঙ্ক্ষা এখানে ছিল বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

‎রাজধানীর বিজয়নগরে শনিবার (৯ আগস্ট) দুপুরে জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

‎ব্যারিস্টার ফুয়াদ বলেন, ঐকমত্য কমিশনে আমাদের যে সপ্তাহের পর সপ্তাহ আলোচনা হচ্ছে, সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিয়েছে, আমরা জুলাই সনদ নিয়ে যে কথা বলছি; সেগুলোর সঙ্গে ঘোষণাপত্রের কোনো ট্যাগ করা হয়নি।

‎তিনি বলেন, ঘোষণাপত্র ত্রুটি মুক্ত হতে পারেনি। আপনারা অনলাইনে দেখেছেন জনগণের মধ্যে, গণঅভ্যুত্থানের পক্ষের সব শক্তি এই ঘোষণাপত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। জুলাই সনদ নিয়ে আমরা যদি সবাই একমত হতে পারি সেখানে যে ভূমিকা থাকবে, সেই ভূমিকা যেন যোগ করা হয় তাহলে কিছুটা কাভার করার সুযোগ থাকবে বলে মনে করি।

‎তিনি আরও বলেন, এই ঘোষণাপত্রে যে দরদ থাকার কথা ছিল বাক্যে, শব্দে, ভাষায় আমরা সেগুলো দেখতে পাইনি। এটার মধ্যে কোনো প্রাণ ছিল না।

মন্তব্য (০)





image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

১

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

২

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

৩

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৪

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৫

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

  • company_logo