• সমগ্র বাংলা

‎কুড়িগ্রামে যৌথ অভিযানে মাদকসহ আটক ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলায় সেনাবাহিনীর পৃথক অভিযানে মাদকসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধার করা হয়েছে শতাধিক টাপাল ট্যাবলেট, গাঁজা, মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ টাকা।

‎সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার (৮ আগস্ট) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কাঁঠালবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। যৌথ অভিযানে এক মাদক কারবারিকে আটক করা সম্ভব হলেও অপরজন সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

‎অভিযানকালে ঘটনাস্থল থেকে ১২৭ পিস টাপাল ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ৬১ হাজার ৩৪০ টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

‎এর আগে, রাত আড়াইটার দিকে একই টহল দল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজারহাট উপজেলার মাদাই পাঠানপাড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে। সেখানে মো. মোস্তফা (১৯) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তার কাছ থেকে ৫১ পিস টাপাল ট্যাবলেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

‎কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর শাহরিয়ার আহাদ জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। পলাতক মাদক কারবারিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo