• সমগ্র বাংলা

‎রাজশাহীতে ৩৫ কোটির ১২ প্রকল্প উদ্ধোধন করলেন উপদেষ্টা আসিফ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজশাহীতে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন ১২ প্রকল্প উদ্বোধন করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (৯ আগস্ট) সকালে রাজশাহীর সার্কিট হাউজে প্রকল্পগুলোর উদ্বোধন করেন তিনি।

‎এদিন সকালে উপদেষ্টা আসিফ মাহমুদ বিমানযোগে রাজশাহীতে পৌঁছান। পরে তিনি রাজশাহী সার্কিট হাউসে উপস্থিত হয়ে প্রকল্পগুলোর উদ্বোধন করেন। উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, রাজশাহী সিটি করপোরেশনের রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ উন্নয়ন ও হড়গ্রাম নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ। এছাড়া গোদাগাড়ী, তানোর, বাগমারা, পবা, মোহনপুর ও চারঘাট উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ সেতু, কালভাট, মার্কেট ও হাটবাজার উন্নয়নসহ পানি অপসারণ প্রকল্পসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ প্রকল্প।

‎এ সময় উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন একান্ত সচিব আবুল হাসান, সহকারী একান্ত সচিব আয়মন হাসান রাহাত, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাসহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা। উদ্ধোধনের পর তিনি নাটোরের উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo