• সমগ্র বাংলা

গাজীপুরে সাংবাদিক হত্যা ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ গাজীপুরে সাংবাদিক হত্যা ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন  ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ০৯ (আগষ্ট) সকাল ১১ টায় নড়াইল প্রেসক্লাবের আয়োজনে নড়াইল প্রেসক্লাবের সামনে নড়াইল-যশোর সড়কে এ মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ঐ স্থান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নড়াইল প্রেসক্লাব চত্বরে এসে শেষে হয়।

নড়াইল প্রেসক্লাবের সাভাপতি অ্যাড. এস এম আব্দুল হকের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ওশানের সম্পাদক অ্যাড. আলমগীর সিদ্দীকি, নড়াইল প্রেসক্লাবে সহ সভাপতি এম মনির চৌধুরী এন টি ভি নড়াইল জেলা প্রতিনিধি কার্যনির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম তুহিন, সিনিয়র সাংবাদিক মলয় কান্তি নন্দীসহ অনেকে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সঞ্চালনা করেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু। এ সময় নড়াইল প্রেসক্লাবের সদস্য সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা সম্প্রতি গাজীপুর আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িত সকল অপরাধিদের গ্রেফতার পূর্বক  দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে বিচারের দাবি জানান।

এছাড়াও সারাদেশে সাংবাদিক হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ জানানো সহ সরকারের প্রতি সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়নের দাবি জানান বক্তারা।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo