• রাজনীতি

পিআরবিহীন উচ্চকক্ষ হবে বেকার পুনর্বাসনের কেন্দ্র: মামুনুল হক

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পিআর পদ্ধতি না থাকলে উচ্চকক্ষ কেবল ‘বেকার পুনর্বাসনের কেন্দ্র’ হবে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের উদ্যোগে ‘জাতীয় শ্রমিক কনভেনশন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা যদি প্রকৃত অর্থবহ উচ্চকক্ষ না গড়ে ‘বেকার পুনর্বাসন কেন্দ্র’ হিসাবে কেবল সংসদ-সদস্য বাড়িয়ে রাষ্ট্রের ওপর বোঝা চাপিয়ে দেন, তবে তা মেহনতি মানুষের সঙ্গে দুরভিসন্ধি হবে।’

তিনি বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত নিলেও দেশের বর্তমান সর্ববৃহৎ রাজনৈতিক দলের দ্বিমতের কারণে এটি কার্যকর হবে না।’ 

সংস্কারের দায়িত্ব পালনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, ‘নির্বাচনব্যবস্থায় এমন পরিবর্তন হওয়া দরকার ছিল, যাতে দুর্বৃত্তায়ন, পেশিশক্তি, কালোটাকা ও সন্ত্রাসের আধিপত্য বন্ধ হয়। কিন্তু গত ৫ আগস্ট প্রধান উপদেষ্টার ভাষণে সেই অভিপ্রায় দেখা যায়নি। অন্তর্বর্তী সরকার কাক্সিক্ষত মান তো দূরের কথা, ন্যূনতম সংস্কারের প্রত্যাশাও পূরণ করতে ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতায় বিএনপিরও বড় ভূমিকা রয়েছে।’ 

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে খেলাফত মজলিসের আমির বলেন, ‘দায়িত্ব নিয়েছেন যখন, নির্বাচনি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি ছাড়া আপনার মুক্তির উপায় নেই। শাপলার রক্তকে স্বীকৃতি, বিডিআর হত্যাকাণ্ড ও জাতীয় ষড়যন্ত্রকে ঘোষণায় অন্তর্ভুক্ত করে সেটিকে আইনি ভিত্তি দিতে হবে।’

খেলাফত শ্রমিক মজলিসের আহ্বায়ক মুফতি শরাফত হোসাইনের সভাপতিত্বে কনভেনশন উদ্বোধন করেন জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী।

সংগঠনের সদস্য সচিব মাওলানা আবু সাঈদ নোমান ও উচ্চতর পরিষদ সদস্য আজিজুর রহমান হেলালের যৌথ সঞ্চালনায় কনভেনশনে আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা রেজাউল করীম জালালী, অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা মুহাম্মদ ফয়সাল প্রমুখ।

 

মন্তব্য (০)





image

অর্থমন্ত্রী খসরুর সাথে কি কথা হল সালমান-আমিরের

নিউজ ডেস্ক : দেশের ব্যবসা-বাণিজ্য-অর্থনীতির তিন সুপারস্টার। ...

image

শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই: এমপ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা-১ সদর আসনের সংসদ স...

image

সিলেটে ১১ দলীয় জোটের মহাসমাবেশ লড়াইয়ের প্রস্তুতি নিতে বল...

নিউজ ডেস্ক : লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে জাম...

image

রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তই হবে চূড়ান্ত: বগুড়ায়...

বগুড়া প্রতিনিধি : আগামীতে দেশের নতুন রাষ্ট্রপতি কে হবে...

image

‎ছাত্র ইউনিয়ন ছাড়ার পর যা বললেন মেঘমল্লার বসু

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা বিষয়ক ...

  • company_logo