• সমগ্র বাংলা

সাহিত্যিক প্রমথ চৌধুরীর ১৫৭তম জন্মজয়ন্তি উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সাহিত্যিক, বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক প্রমথ চৌধুরীর ১৫৭তম জন্মজয়ন্তি উদযাপন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) চাটমোহর উপজেলার হরিপুরে প্রমথ চৌধুরীর পৈত্রিক ভিটায় জন্মজয়ন্তি উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদ। অনুষ্ঠানমালায় ছিলো র‌্যালী, কেককাটা, কৃতি শিক্ষার্থীদের সম্মননা প্রদান ও প্রমথ চৌধুরীর জীবনী ও সাহিত্য নিয়ে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। 

সকালে হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজ ও হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকসক, সাংবাদিক ও সুধিজনের সমন্বয়ে বের হয় বর্নাঢ্য র‌্যালী। র‌্যালীটি হরিপুর বাজার ও আশপাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রমথ চৌধুরীর পৈত্রিক ভিটায় গিয়ে শেষ হয়। পরে কেককেটে ও উদ্বোধনী নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। 

প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি প্রভাষক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, হরিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ খলিলুর রহমান, হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ কফিল উদ্দিন, ছাইকোলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র, প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সহকারী অধ্যাপক বজলুর রহমান, ডাঃ এস এম আতিকুল আলম, মোঃ শাহজাহান আলী, প্রমথ চৌধুরী স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক নবীন চন্দ্র পাল, সিনিয়র সহ-সভাপতি আঃ মমিন সরকার প্রমুখ।

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি

১

নিজস্ব ডেস্ক : কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়া আট বাংলাদেশি নাগরিককে ট্রাভেল প...

image

তিন বছর ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নারী...

২

বেনাপোল প্রতিনিধি: ভালো কাজের আশায় ভারতে গিয়ে অনুপ্রবেশের অভ...

image

আওয়ামী লীগ নেতাকে ধরতে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ

৩

নিজস্ব ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও ...

image

সেনা সদস্য পরিচয়ে বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে সাতক্ষীরায়...

৪

নিজস্ব ডেস্ক : সাতক্ষীরায় ভুয়া সেনা সদস্য পরিচয়ে বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে...

image

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৫

নিজস্ব ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি...

  • company_logo