• সমগ্র বাংলা

ফরিদপুরে বিএনপির র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফরিদপুর জেলা বিএনপির পক্ষ থেকে বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।   

 

বুধবার বিকেলে সিভিল সার্জন অফিসের সামনে থেকে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ এর নেতৃত্বে বিজয় র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।‌

এর আগে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গী, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালী থানা বিএনপি'র সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন প্রমুখ। 

অপরদিকে বিকেল সাড়ে  তিনটায় ফরিদপুর শহরের ম্যাটসের সামনে থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ ও সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল নেতৃত্বে একটি বিজয়  র‍্যালী বের করা হয়। 

পৃথক সমাবেশ থেকে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, ফ্যাসিবাদের পতনের এক বছর পেরিয়ে গেলেও এখনো বীর শহীদদের সেই লক্ষ্য অর্জিত হয়নি। একটি অবাধ নির্বাচনের মাধ্যমে অচিরেই আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সেই লক্ষ্য বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo