• সমগ্র বাংলা

শীতলক্ষ্যায় জেগে উঠা চর দখল করে নির্মাণ করা অবৈধ দোকানপাট ভেঙে দিয়েছে প্রশাসন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যার পাড়ে জেগে ওঠা চর জবরদখল করে নির্মাণ করা অবৈধ দোকানপাট ভেঙে গুড়িয়ে দিয়েছে শ্রীপুর উপজেলা প্রশাসন। অভিযোগ রয়েছে ঘাট ইজারাদার আক্তার হোসেন খান দখল বাণিজ্যের সঙ্গে জড়িত। অভিযানের খবর শুনে আক্তার হোসেন পালিয়ে যায়। 

বুধবার (৬ আগস্ট) দুপুরে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে অভিযান পরিচালনা করে শীতলক্ষ্যার চরের অবৈধ দোকানপাট ভেঙে গুড়িয়ে দেয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, একটি চক্র শীতলক্ষ্যার চর দখল করতে উঠে পড়ে লেগেছে। এরই ধারাবাহিকতায় ঐ চক্রটি নদীর চর দখল করে দোকানপাট নির্মাণ করে। এতে একদিকে নদীর সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে অপর দিকে নদী দখল হয়ে যাচ্ছে । প্রশাসনের এই উচ্ছেদের  ফলে নদী ও চরের সৌন্দর্য ফিরে আসবে।

অভিযুক্ত আকতার হোসেন খানের সঙ্গে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি।

নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরী বলেন, শীতলক্ষ্যা নদীর চর জবরদখল করার পরপরই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। আজ উচ্ছেদ হলো বিষয়টি সত্যিই প্রশংসনীয়। এ কাজের ধারা ভবিষ্যতে অব্যহত থাকুক।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতাহার শাকিল বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নির্দেশনায় শীতলক্ষ্যা নদীর চরে অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে গড়ে তোলা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে অবৈধ দোকানপাট। নদী হলো সরকারের সম্পদ,  এখানে কেউ জবরদখল করতে পারবে না। যারাই নদী দখল করতে আসবে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

 

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo