• সমগ্র বাংলা

লালমনিরহাটে বন্যার্তদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে তিস্তা এলাকার বন্যা কবলিত ৫শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে লালমনিরহাট জেলা বিএনপি।
বুধবার সকালে তিস্তা নদীবেষ্টিত রাজপুর ইউনিয়নের মাড়াইরহাট বাজারে ৫শতাধিক বন্যার্তদের মাঝে চাল,ডাল,তেলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।এ সময় তিনি বলেন বন্যা,খরা সহ নানা প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কোন বড় বিষয় নয়। আসলেই তিস্তা পাড়ের মানুষ এখন আর ত্রাণ চায় না। তাদের দাবি অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার। তবে বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে তিস্তাবাসীর ভাগ্যেন্নয়নে মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ নানামুখী উন্নয়নমূলক কাজ করবে। যাতে এলাকার মানুষের অভাব অনটন,দারিদ্রতা দূর হয়।তিনি আরো বলেন আমি চীন সফরে গিয়ে সেখানে তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে কথা বলেছি। অচিরেই কাজ শুরু হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহেদুল ইসলাম সাজু পাটোয়ারী,রাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লিটন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ স্থানীয়রা।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo