• সমগ্র বাংলা

‎৩০০ কিলোমিটার পাড়ি দিয়ে প্রেমিকার বাড়িতে গিয়ে যুবকের আত্মহত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় প্রেমিকার বাড়িতে গিয়ে বিষপান করে আত্মহত্যা করেছেন গোলাম ফেরদৌস দুর্লভ (২৪) নামের এক তরুণ। টিকটকের মাধ্যমে পরিচয় হওয়া প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় ক্ষোভে তিনি এ ঘটনা ঘটান বলে জানা গেছে।
‎
‎বুধবার (৬ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. মোখলেছুর রহমান।
‎
‎জানা যায়, এ মর্মান্তিক ঘটনাটি ঘটে সোমবার দুপুরে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাইরিহাট পাতিলভাসা গ্রামের বাসিন্দা দুর্লভ সিরাজগঞ্জে প্রেমিকার বাড়িতে গিয়ে বিষপান করেন। তাকে গুরুতর অবস্থায় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্লভ স্থানীয় একটি কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী ছিলেন।
‎
‎মঙ্গলবার ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের সদস্যরা পরে তরুণীর পরিবারের সঙ্গে পুলিশের উপস্থিতিতে কথা বলেন। কলেজছাত্রী ওই তরুণী জানান, পরিবারের সিদ্ধান্তে অন্যত্র বিয়ে ঠিক হয়েছে।
‎
‎নিহত তরুণের খালু সজীব হোসেন ও ভাই ওয়াজেদুর রহমান জানিয়েছেন, তারা শোকে কাতর, এখনো কোনো আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেননি।
‎
‎সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. মোখলেছুর রহমান বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করার সুযোগ থাকবে। কামারখন্দ থানার ওসি আব্দুর রউফও ঘটনাটি আত্মহত্যা বলে নিশ্চিত করেছেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo