• সমগ্র বাংলা

ইসলামপুর থেকে চাঁদাবাজ, সন্ত্রাসীদের উৎখাত করব: বিএনপি নেতা ফরহাদ খান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : বিএনপি নেতা বলেছেন, জুলাই গণঅভূথানের বছরপূতির মাহেন্দ্রক্ষনে এসে বলতে চাই, আমরা ইসলামপুর থেকে চাঁদাবাজ, সন্ত্রাসীদের উৎখাত করব। শিক্ষার উন্নয়ন করব। বন্যা নিয়ন্ত্রন করব। কৃষিতে উৎপাদন জন্য কৃষকদের পাশে থাকব। আরও অনেক কিছু নিয়েই আধুনিক ও উন্নত ইসলামপুর গড়ব।’

জামালপুরের ইসলামপুর উপজেলায় ৫ আগস্ট ফ্যাসিবাদ পতন ও জুলাই গণঅভুথান দিবস উপলক্ষে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (০৫ আগস্ট) বিকালে ইসলামপুর উপজেলা বিএনপি আয়োজিত ৫ আগস্ট ফ্যাসিবাদ পতন ও জুলাই গণঅভুথান দিবস উপলক্ষে আয়োজিত মিছিল পরবর্তী পথসভায় এসব কথা বলেন সাবেক ছাত্রনেতা, তরুন রাজনীতিবিদ, সমাজসেবক ও বিএনপির অন্যতম সংগঠক শরিফুল ইসলাম খান ফরহাদ। 

ইসলামপুর সরকারী কলেজ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতা, কর্মী, সমর্থকদের নিয়ে ফ্যাসিবাদ পতন দিবস উদযাপনের জন্য র‌্যালি বের হয়। ফরহাদ খানের নেতৃত্বে র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক পরিভ্রমন শেষ করে থানা মোড়ের বটতলায় গিয়ে পথসভা করেন। 

এই কর্মসূচিতে বিএনপির নেতা কর্মী ছাড়া অসংখ্য সাধারন মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 

পথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক ও ইসলামপুর সরকারী কলেজের সাবেক জিএস শফিউল্লাহ বুলবুল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারন সম্পাদক পনির আহমেদ। 

প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রচারনায় ইসলামপুর উপজেলার সর্বত্র চষে বেড়াচ্ছেন  ফরহাদ খান। যার কারনে বিএনপির সমর্থকদের কাছে এখন তিনি খুবই পরিচিত একজন সংগঠক হিসেবে বিবেচিত হচ্ছেন।

 

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo