• লাইফস্টাইল

ওজন কমাতে খেতে পারেন ডিম সালাদ

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আপনি ভোজনরসিক মানুষ, খাওয়া দেখলে হুঁশ থাকে না। তাই বাড়তি ওজন কমাতে আপনি হিমশিম খাচ্ছেন। কোনো কিছুতেই আপনি ডায়েট কন্ট্রোল করেও ওজন কমাতে পারছেন না। এ নিয়ে আপনার দুশ্চিন্তার অন্ত নেই। ডায়েট ধরে রাখা ভীষণ কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

তবে ভাববেন না, এ নিয়ে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনার এ সমস্যার সমাধান দেবে ডিমের সালাদ। অল্প কয়েকটি উপকরণ দিয়ে স্বাস্থ্যকর সালাদটি তৈরি করুন। এরপর সুস্বাদু এ সালাদ সারাদিন আপনাকে এনার্জি দেবে এবং দ্রুত ওজন কমাতে সাহায্য করবে।

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে আপনি ডিমের সালাদ তৈরি করবেন—

উপকরণ: ২টি ডিম, টমেটো একটি, শসা এক টেবিল চামচ, কাজুবাদাম ৬টি, শুকনো মরিচ ২টি, ঘি এক টেবিল চামচ, ধনেয়া পাতা, পিংক সল্ট সামান্য এবং গোলমরিচ গুঁড়া পরিমাণমতো।

প্রণালি: প্রথমে ডিম সেদ্ধ করে নিন। এবার ডিম, শসা কিউব করে কেটে নিন। এরপর ব্লেন্ডারে টমেটো, কাজুবাদাম ও শুকানো মরিচ দিয়ে ব্লেন্ড করে নিন। এবার একটি বাটিতে ডিম, শসা নিয়ে তার ওপর টমেটো পেস্ট দিয়ে একসঙ্গে মিশিয়ে নিন। শেষে ধনেয়াপাতা কুচি, পিংকসল্ট ও গোলমরিচ ছড়িয়ে পরিবেশন করুন।

 

মন্তব্য (০)





image

‎টুথপেস্টে থাকা মাইক্রোপ্লাস্টিক শরীরের জন্য কতটা ক্ষতিকর

লাইফস্টাইল ডেস্কঃ দৈনন্দিন জীবনের অপরিহার্য পণ্য টুথপেস...

image

টানা ৩০ দিন এক টুকরা আদা খেলেই মিলবে চমকে দেওয়া উপকার ‎

লাইফস্টাইল ডেস্ক: রান্নাঘরের পরিচিত একটি মসলা আদা। শুধু খাবা...

image

‎ভুঁড়ি কমাতে ছোট্ট বদল আনুন অফিসের নাশতায়

লাইফস্টাইল ডেস্ক: অফিসে কাজ করতে করতে বিকেলের দিকে হঠাৎই কিছ...

image

টাইপ-১ ডায়াবেটিসে ইনসুলিন বন্ধে যে ভয়াবহ পরিণতি হতে পারে

নিউজ ডেস্ক : অটোইমিউন কন্ডিশন বা রোগ নিয়ে বেঁচে থাকার জন্য প্রয়োজন প্রতি...

image

বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যেসব খাবার খাবেন

নিউজ ডেস্ক : বর্ষাকাল প্রকৃতিকে যেমন সজীব ও প্রাণবন্ত করে তো...

  • company_logo