• সমগ্র বাংলা

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বগুড়ায় জামায়াতের বিশাল গণমিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সঞ্জু রায়, বগুড়া: ছত্রিশে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে মঙ্গলবার বিকেলে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শহীদ খোকন পার্ক থেকে শুরু হয়েছি মিছিলটি শহরের জলেশ্বরীতলা, ইয়াকুবিয়া স্কুল মোড় হয়ে সাতমাথা অতিক্রম করে বড়গোলা হয়ে নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। গণমিছিলে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার হাজার হাজার নেতাকর্মি ও সাধারণ জনতা অংশগ্রহন করে।
গনমিছিলের পূর্বে শহীদ খোকন পার্কে শহর আমির ও বগুড়া-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য ও বগুড়া-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ শাহাবুদ্দিন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রিয় সহ-সভাপতি ও বগুড়া-৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা গোলাম রব্বানী। শহর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল হাকিম, জামায়াত নেতা এ্যাড. রিয়াজ উদ্দিন, সেলিম রেজা, আল আমিন, আব্দুল হামিদ বেগ, শহর শিবিরের সভাপতি হাবিবুল্লাহ খন্দকার, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম আকন্দ, গাবতলী উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুস আলী, শাজাহানপুর উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান, গাবতলী উপজেলা সেক্রেটারি আব্দুল ওাদুদ পুটু, শাজাহানপুর উপজেলা সেক্রেটারি শহিদুল ইসলাম, শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শাহীন মিয়া, প্রচার ও মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন, শিক্ষা সম্পাদক হেদাইতুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সেক্রেটারি মাস্টার আনোয়ার হোসেন, শহর শিবিরের সেক্রেটারি সফিকুল ইসলাম প্রমূখ। সমন্বয় সাহিত্য-সাংস্কৃতিক সংসদের শিল্পীরা সমাবেশে জুলাই সংগীত পরিবেশন করেন। 

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি

১

নিজস্ব ডেস্ক : কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়া আট বাংলাদেশি নাগরিককে ট্রাভেল প...

image

তিন বছর ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নারী...

২

বেনাপোল প্রতিনিধি: ভালো কাজের আশায় ভারতে গিয়ে অনুপ্রবেশের অভ...

image

আওয়ামী লীগ নেতাকে ধরতে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ

৩

নিজস্ব ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও ...

image

সেনা সদস্য পরিচয়ে বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে সাতক্ষীরায়...

৪

নিজস্ব ডেস্ক : সাতক্ষীরায় ভুয়া সেনা সদস্য পরিচয়ে বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে...

image

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৫

নিজস্ব ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি...

  • company_logo