• সমগ্র বাংলা

‎কালীগঞ্জে বিএনপির বিজয় র‌্যালি অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে হাজারো নেতা-কর্মীর অংশগ্রহণে বিপুল উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস'। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ বিজয় র‌্যালি স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করে।
‎
‎সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠ থেকে শুরু হওয়া র‌্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন।
‎
‎র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে একেএম ফজলুল হক মিলন বলেন, "এই বিজয় র‌্যালি সরকার পতনের আন্দোলনের অনুপ্রেরণা হয়ে থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের সংগ্রাম চলবে।"
‎
‎বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে যোগ দেয় মূল কর্মসূচিতে। এতে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বর পরিণত হয় জনসমুদ্রে।
‎
‎এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সোলাইমান আলম, আশরাফী হাবীবুল্লাহ, মোহাম্মদ হোসেন আরমান, ফরিদ মৃধা, ইব্রাহীম প্রধান, আলমগীর হোসেন স্বপনসহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo