• সমগ্র বাংলা

খুলনায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

খুলনা প্রতিনিধিঃ  জুলাই-শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও নানা আয়োজনে খুলনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে নগরীর শিববাড়ি মোড়ে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জুলাই-শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ও মহানগর প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

এ সময় উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, ডিআইজি মো. রেজাউল হক, কেএমপি’র পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, কেসিসির প্রশাসক ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

দিবসটি উপলক্ষে বাদ জোহর শহরের বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত, এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া নগরীর শিববাড়ি মোড়, শহিদ হাদিস পার্ক, জোড়াগেট, খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা, রূপসা মোড় ও গল্লামারী-সহ বিভিন্ন স্থানে জুলাই গণঅভ্যুত্থান ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী হয়।

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)-এর উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন— জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি আন্দোলন নয়, এটি একটি জাতীয় পুনর্জাগরণ। বৈষম্য ও ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনের ভিত্তি স্থাপন করে এ গণআন্দোলন। এই অর্জনকে ধরে রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মশিউজ্জামান খান এবং রাজস্ব কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo