• রাজনীতি

‎জুলাই বিপ্লবের এক বছরেও আমলাতন্ত্রের চেহারা বদলায়নি : ভিপি নুর

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, জুলাই বিপ্লবের এক বছর ঘুরে এলেও দেশের আমলাতন্ত্রের চেহারা বদলায়নি। তাদের চিরায়ত আচরণ হলো ‘যেদিকে বৃষ্টি, সেদিকেই ছাতা ধরা’। ক্ষমতার বাতাস যেদিকে যাবে, তারা সেদিকেই যাবে বলে মন্তব্য করেন তিনি।
‎
‎সোমবার (৪ আগস্ট) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জাবি শাখা কর্তৃক আয়োজিত জুলাইয়ের প্রতিশ্রুতি, প্রত্যাশা বনাম বাস্তবতা শীর্ষক প্রবন্ধ লেখনী প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় নুর এসব কথা বলেন।
‎
‎নুরুল হক নুর বলেন, আমলাতন্ত্র যদি আগেই ধারণা করে, কোন দল নির্বাচনে ক্ষমতায় আসবে, তাহলে সেই দলের হয়ে কাজ করবে। তাতে করে কিন্তু বর্তমান সরকারের কথা তারা শুনবে না। তিনি আরও বলেন, নির্বাচনে সব দল অংশগ্রহণ করে নিজেদের জনপ্রিয়তা যাচাই করবে। তবে আমলাতন্ত্র যদি পক্ষপাতদুষ্ট বা বিশেষ দলের দিকে হেলে থাকে, তাহলে কিন্তু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না।
‎
‎গত ১১ মাসেও প্রশাসন পুরোমাত্রায় কার্যকর হয়নি এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি উল্লেখ করে নুরুল হক নুর বলেন, নির্বাচনি পরিবেশ তৈরি না করে যদি অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের তোড়জোড় শুরু করে, তাহলে হিতে বিপরীত হবে। বিগত সরকারের মতো যদি ডামি নির্বাচন আয়োজনের পরিস্থিতি তৈরি করা হয়, তাহলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
‎
‎নুর আরও বলেন, দিন যাচ্ছে, মানুষের মনে বদ্ধমূল ধারণা হচ্ছে, এনসিপির প্রতি সরকার পক্ষপাতদুষ্ট। বিএনপি বড় দল। ক্ষমতায় আসবে, এনসিপি বিরোধী দল হবে—এমন ভাবনা নিয়ে বসে থাকলে দেশে তো নির্বাচন সুষ্ঠু হবে না এবং মহাসংকট আরও ঘনীভূত হবে।
‎
‎বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের ঢাকা জেলা আহ্বায়ক অ্যাডভোকেট শেখ শওকত হোসেনসহ আরও অনেকে।

মন্তব্য (০)





image

মাহমুদুর রহমানের বাসায় পুলিশের উপস্থিতি ‘সরকারের দেউলিয়া...

১

নিউজ ডেস্ক : দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক প্রকৌশলী মাহমুদ...

image

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নে...

২

নিউজ ডেস্কঃ মহান আল্লাহর দেওয়া বিবেক অনুযায়ী, যেখানেই জ...

image

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী

৩

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী...

image

ফজলুর রহমানকে ‘পরকীয়া’ ছাড়তে বললেন শামসুজ্জামান দুদু

৪

নিজস্ব ডেস্ক : কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজল...

image

পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল কর...

৫

নিউজ ডেস্কঃ পতিত ফ্যাসিবাদী শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকা...

  • company_logo