• সমগ্র বাংলা

হাতীবান্ধায় বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনীর ত্রান বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের ধুবনী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত কাঁচা  রাস্তা পরিদর্শন ও পানিবন্দী গরীব, অসহায় মানুষের মাঝে ত্রান বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী।  

সোমবার (৪আগস্ট) দুপুরে সিংগীমারী ইউনিয়নেে ধুবনি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী পরিদর্শন ও ত্রান বিতরণ করেন।

 এ সময় বন্যায় ক্ষতিগ্রস্থ বাঁধ ও সড়ক মেরামত করার প্রতিশ্রুতি দেন  সেনাবাহিনী। 

জানা গেছে, রংপুর সেনানিবাসের জিওসি ৬৬ পদাতিক ডিভিশন এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান লালমনিরহাট জেলার বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে আসেন। পরিদর্শনের শেষে পানিবন্দী গরীব ,অসহায় পরিবারকে ত্রান সামগ্রী হিসেবে চাল, ডাল, লবন, চিনি বিতরন করেন।

এর আগে লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলাধীন করিম উদ্দিন অডিটোরিয়ামে ২৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অস্থায়ী সেনা ক্যাম্প পরিদর্শন করেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রিয়াজুল কবির, আর্টিঃ ব্রিগেড, কর্নেল মোঃ এমদাদুল ইসলাম ও হাতীবান্ধা উপজেলা ইউএনও মোঃ শামীম মিঞা।

ক্ষতিগ্রস্ত রাস্তা পরিদর্শন ও ত্রান বিতরণ শেষে জিওসি বলেন, স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে সাথে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত কাজে  সহযোগিতা করবেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo