• সমগ্র বাংলা

সাতকানিয়ায় ইভটিজিং রোধে অভিযান ৩ জনকে জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় ইভটিজিং প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। শিক্ষক ও অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে সোমবার (৪ আগস্ট) বিকেলে আকস্মিক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।

বিকেল ৪টার দিকে ছমদিয়া পুকুরপাড়, জলিলের দোকান, করাইয়ানগর, পৌরসভার কলেজ রোডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফটকে অভিযান চালানো হয়। এ সময় তিন মোটরসাইকেল আরোহীকে আটক করে তাদের কাগজপত্র পরীক্ষা করা হয়। বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়ক পরিবহন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় জরিমানা করা হয়। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে অকারণে ঘোরাফেরা না করার জন্য সতর্ক করা হয়।

ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন,“শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। যেখানে ইভটিজিং হবে, সেখানেই কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রীরা যেন নিশ্চিন্তে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে, সে পরিবেশ তৈরি করতে আমরা বদ্ধপরিকর।”

অভিযান শেষে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ ইউএনও’র এ উদ্যোগকে স্বাগত জানান। তারা নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo