• সমগ্র বাংলা

পাবনার চাটমোহরে জনদুর্ভোগ লাঘবে স্মারকলিপি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরের জারদিস মোড় থেকে মান্নাননগর মহাসড়ক পর্যন্ত আঞ্চলিক সড়ক নির্মাণ' কাজ দ্রুত সম্পন্নের দাবীতে ও দ্রুত জনদুর্ভোগ লাঘবে স্মারকলিপি 'চেতনায় হান্ডিয়াল'।

সোমবার (৪ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী'র কাছে মাননীয় সড়ক উপদেষ্টা সমীপে স্মারকলিপি, গণস্বাক্ষর ও মানববন্ধন কর্মসূচি পালন সংক্রান্ত প্রকাশিত বিভিন্ন সংবাদের কাটিং সমন্বিত নথি (বাইন্ডিং বুক) হস্তান্তর ও একটি অনুলিপি কপি প্রদান করা হয়েছে।

এ সময় 'চেতনায় হান্ডিয়াল'-এর পক্ষে সাবেক ব্যাংকার মো. শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন, প্রভাষক মো. আবু তালেব, প্রভাষক মো. মিজানুর রহমান, মো. আবু শাহিন, সাংবাদিক কে এম বেলাল হোসেন স্বপন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জনদুর্ভোগ লাঘবে 'জারদিস মোড় থেকে মান্নাননগর মহাসড়ক পর্যন্ত আঞ্চলিক সড়ক নির্মাণ' কাজ দ্রুত সম্পন্নের দাবীতে সামাজিক সংগঠন 'চেতনায় হান্ডিয়াল'-এর আহবানে গত (২ আগস্ট) শনিবার বিশাল মানববন্ধনের আয়োজন করে।

এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যম্ত প্রায় ১৪ কিলোমিটার সড়ক জুড়ে একযোগে মানববন্ধন এবং গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়।

স্কুল-কলেজের শিক্ষার্থী, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক-ব্যবসায়ী, পরিবহণ মালিক-চালক, কৃষক-কৃষাণি, পথচারী সহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে মানববন্ধন ও গণস্বাক্ষরে অংশ নেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo