• সমগ্র বাংলা

‎তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নদীপাড়ে আতঙ্ক

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ উত্তরাঞ্চলে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে ফের তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে নদীতীরবর্তী এলাকায় বন্যার আশঙ্কা তৈরি হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে পরিবার-পরিজন নিয়ে নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন।
‎
‎রোববার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন তিস্তা ব্যারাজের পানি পরিমাপক নূরুল ইসলাম।তিনি বলেন, দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজে বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। রোববার দুপুর ৩টায় পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২০ সেন্টিমিটার, যা বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টায় পানি বিপৎসীমার সমান ছিল এবং সকাল ৬টায় ৫২ দশমিক ১৩ সেন্টিমিটার নিচে ছিল।
‎
‎স্থানীয় প্রশাসন জানিয়েছে, নদীপাড়ের মানুষদের সতর্ক করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন বলেন, পানি এভাবে বাড়তে থাকলে রাতের মধ্যেই বন্যার সৃষ্টি হতে পারে। তাই আমরা সবাইকে আগে থেকেই সতর্ক থাকার আহ্বান জানিয়েছি।
‎
‎এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, তিস্তার পানি সকালে সামান্য কমলেও দুপুরের পর আবার বেড়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে আমরা সার্বক্ষণিক নজরদারি করছি।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo