• সমগ্র বাংলা

ফরিদপুরে মাদক কারবারীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় আলামিন মোল্লা (২৬) নামে এক মাদককারবারিকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ওই যুবককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রবিবার (৩ আগস্ট) বিকেলে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে ঘটনাস্থলেই আদালত বসিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান দন্ডাদেশ দেন। 

আদালত সূত্রে জানা যায়, জেলার আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের আহাদ মোল্যার ছেলে আলামিন মোল্যা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারী করছিল এবং তিনি নিজেও মাদক সেবন করতেন। রবিবার মাদক সেবন করে এলাকাবাসীর সাথে অস্বাভাবিক আচরণ করে উশৃঙ্খলতা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান। এ সময় তাকে মাদক সেবন অবস্থায় আটক করা হয়। পরে ঘটনাস্থলে আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা তরে ভ্রাম্যমাণ আদালত। 

বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান  জানান, আলামিন মোল্লা মাদক সেবন করে এলাকাবাসীর সঙ্গে অশান্তি সৃষ্টি করে দা উচিয়ে লোকজনকে হুমকি দিচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটকের পর ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo