• রাজনীতি

টাকার অভাবে চিকিৎসা বঞ্চিত নয়, আমরা সেই ব্যবস্থা গড়ে তুলব : তাসনিম জারা

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক :  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, ‘আমরা এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যেন কেউ টাকার অভাবে চিকিৎসা বঞ্চিত না হয়। আমরা এমন জরুরি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব, যাতে করে হাসপাতালে পৌঁছানোর আগেই জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু করা যায়।’

‎রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার সমাবেশে এসব কথা বলেন তাসনিম জারা।

‎ডা. তাসনিম জারা বলেন, ‘আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রায় গত মাসে দেশের প্রায় প্রত্যেকটা জেলায় গিয়েছি। আপনারা আপনাদের সমস্যার কথা বলেছেন। আমাদের রাজনীতি আপনাদের সমস্যা সমাধানের রাজনীতি। প্রায় প্রত্যেকটা জায়গায় আমরা শুনেছি, চিকিৎসা ব্যবস্থা আপনাদের সঙ্গে কীভাবে বৈষম্য করছে, আপনারা কীভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন। আমরা এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যেন কেউ টাকার অভাবে চিকিৎসা বঞ্চিত না হয়। আমরা এমন জরুরি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব, যাতে করে হাসপাতালে পৌঁছানোর আগেই জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু করা যায়। আমরা এমন ব্যবস্থা গড়ে তুলব যাতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকে। আর আপনাদের স্বাস্থ্য তথ্য হারিয়ে যাবে না। ফলে অপ্রয়োজনীয় টেস্ট করা কমবে। ভুল চিকিৎসার সম্ভাবনাও কমবে।’

‎তাসনিম জারা আরও বলেন, ‘আমরা প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করে গড়ে তুলব, যাতে আপনাদের এলাকায় আপনারা ঘরের কাছে মানসম্মত চিকিৎসা পান। চিকিৎসার অভাবে কারও অহেতুক প্রাণহানি যেন না হয়, আমরা এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব।’

‎এনসিপির এই নেত্রী বলেন, ‘আমাদের অর্থনীতি হবে কল্যাণমুখী, যেখানে সবার কর্মসংস্থান নিশ্চিত হবে। এমন একটা কর্মসংস্থান  নিশ্চিত হবে, যেখানে নাগরিক মর্যাদা থাকবে এবং ভালো করে বাঁচার সুযোগ হবে। আমরা কর কাঠামো নতুন করে ঢেলে সাজাব, যেন ধনী-গরিবের বৈষম্য দূর হয়। আমরা এমন রাজনীতি করব যেন দেশের প্রত্যেকটা নাগরিক রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে।’

 

মন্তব্য (০)





image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

২

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৩

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

৪

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৫

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

  • company_logo