ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, বাংলাদেশের ইয়াজিদ শেখ হাসিনার বিচার এই বাংলার মাটিতে হবে। এই দেশে এনে তার বিচার করা হবে।
রোববার (৩ আগস্ট) ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার লক্ষ্যে আয়োজিত সমাবেশে সামান্তা শারমিন এ মন্তব্য করেন।
সামান্তা শারমিন বলেন, আমাদের এই গণঅভ্যুত্থান তৈরি হয়েছিল শিক্ষাব্যবস্থা ও চাকরির বিষয়ে। শেখ হাসিনা এই দেশের শিক্ষাব্যবস্থা ও চাকরির ব্যবস্থাকে ধ্বংস করেছে।
‘আমরা আপনাদের নিয়ে আজ যুদ্ধের ডাক দিয়ে বলতে চাই— বাংলাদেশ শিক্ষা হবে সর্বজনীন। শিক্ষা হবে প্রতিটি মানুষের। সবার জন্য এই শিক্ষাকে আমরা সর্বজনীন করবো’, যোগ করেন সামান্তা শারমিন।
দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেন, এই দেশের রাজনীতি কোনো পরিবারের কাছে আটকে থাকবে না। অনেকে তরুণদের হেও করছে, ছোট্ট করা হচ্ছে। কেউ কেউ বলছে— তরুণরা কিছু করতে পারবে না। আমরা করে দেখাবো।
নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...
নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...
নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...
নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...
নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

মন্তব্য (০)