• অপরাধ ও দুর্নীতি

চাটমোহরে সেই বহিস্কৃত যুবদল নেতা লোকমান মেম্বার গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধিঃ অবশেষে গ্রেফতার হলেন যুবদলের বহিস্কৃত নেতা আলোচিত লোকমান হোসেন মেম্বার। পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও অন্য কর্মীদের মারধর করে আহত ও ব্যাংকে হামলা করে ভাঙচুরের অভিযোগে অভিযুক্ত যুবদলের বহিস্কৃত এই নেতা শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ফৈলজানা থেকে গ্রেফতার হয়েছেন বলে জানা গেছে।

একাধিক সূত্র জানায়, র‌্যাব ও ডিবি পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে ফৈলজানা থেকেই তাকে গ্রেফতার করে। এরআগে গত শুক্রবার সে প্রকাশ্যে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দোষ দাবি করেন।

এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ পরিপন্থি কার্যকলাপের কারণে লোকমান হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করেছে পাবনা জেলা যুবদল। 

যুবদলের প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিস্কৃত নেতার কোন ধরণের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভূমি ক...

ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...

image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

image

৩৪ লাখ টাকার আয়ের বিপরীতে ৫ কোটি টাকার সম্পদের অভিযোগ, দু...

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

  • company_logo