• রাজনীতি

লন্ডনের লোকাল বাসে চলাচলের তারেক রহমানের ছবি ভাইরাল

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে লোকাল বাসে চলাচলের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিগুলো নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
‎
‎স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) ছবিটি তোলা হয়েছে বলে জানা গেছে। একটি ছবিতে দেখা যায়, লন্ডনের শহরের উত্তরের একটি বাসস্টপে তিনি অপেক্ষমাণ। তার হাতে মোবাইল ফোন, পরনে হালকা নীল শার্ট, খাকি রঙের প্যান্ট ও পায়ে এক জোড়া সাধারণ স্নিকার্স।
‎
‎অন্য একটি ছবিতে তাকে একটি লাল রঙের ডাবল-ডেকার বাসে সাধারণ যাত্রীদের মতোই চড়তে দেখা যায়। শুক্রবার দিনগত রাতে বিএনপির মিডিয়া সেল থেকে ছবিগুলো শেয়ার করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, আগামী দিনের রাষ্ট্রনায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে বসবাসকালীন সময়ে কোনো ভিআইপি সুবিধা গ্রহণ না করে সাধারণ মানুষের মতো লোকাল বাসে চলাচল করেন।
‎
‎সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবিগুলোর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ব্যবহারকারীরা। ফিরোজ খান নামে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এইটাই একজন প্রকৃত নেতার পরিচয়—যিনি শুধু নেতৃত্ব দেন না, মানুষের জীবনের অংশ হয়ে থাকেন।

মন্তব্য (০)





image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

২

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৩

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

৪

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৫

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

  • company_logo