• রাজনীতি

নেতাকর্মীদের উদ্দেশে এনসিপি ৩ আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : চলতি মাসের ৩ তারিখ বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তারা জানায়, শহীদ মিনারে রোববার (৩ আগস্ট) এক দফার ঘোষক নাহিদ ইসলাম আসছেন এনসিপিকে নিয়ে।

শুক্রবার (১ আগস্ট) রাতে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া দলের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিরাজ মিয়া স্বাক্ষরিত এক বার্তায় এ কথা জানায় দলটি।

ওই বার্তায় বলা হয়, বিপুল আগ্রহ ও জনসমাগমের মাধ্যমে এনসিপি তার মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি সম্পন্ন করেছে। বিগত জুলাই মাসজুড়ে এই বাংলাদেশের অসংখ্য জনপদে, গ্রামে-গঞ্জে, শহরে-নগরে এনসিপি গিয়েছে। কথা বলেছে শ্রমিক, কৃষক, দিনমজুর, গৃহিণীসহ এদেশের বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে। সেখানে এনসিপির নেতারা প্রতিশ্রুতি দিয়েছিল, পদযাত্রা শেষে জনগণের এই কথাগুলো তারা তুলে ধরবেন। ঘোষণা করবেন নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি।

বার্তায় দলটি আরও জানায়, ২০২৪ এর ৩ আগস্ট যেখানে এক দফার ঘোষণা হয়েছিল, সেই শহীদ মিনারেই আগামী ৩ আগস্ট, রোজ রোববার এক দফার ঘোষক নাহিদ ইসলাম আসছেন এনসিপিকে নিয়ে। সেখানেই তুলে ধরবেন বিগত একমাস ধরে পাওয়া এদেশের নাগরিকদের ভাবনাগুলো, তাদের চাওয়া-পাওয়াগুলো, আগামীর বাংলাদেশ বিনির্মাণে এনসিপির প্রতিশ্রুতিগুলো এবং ঘোষণা করবেন জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচি।

এনসিপি জানায়, আগামী ৩ আগস্ট হতে যাচ্ছে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। তাই ৬৪ জেলা থেকে এনসিপির নেতাকর্মীদেরও সেদিন উপস্থিত থাকার আহ্বান রইলো। প্রতিটি জেলা, উপজেলার সমন্বয় কমিটিকে নিজ নিজ অঞ্চল তত্ত্বাবধায়কের সঙ্গে সমন্বয় করে এই ঐতিহাসিক প্রোগ্রামটি সফলভাবে বাস্তবায়ন করার নির্দেশনা দিয়েছেন এনসিপির সদস্য সচিব জনাব আখতার হোসেন।

বার্তার শেষে আরও বলা হয়, আগামী ৩ আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে। দেখা হচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণের সন্ধিক্ষণে।

মন্তব্য (০)





image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

২

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৩

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

৪

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৫

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

  • company_logo