• সমগ্র বাংলা

গোপালপুরে শতবর্ষী বটগাছ ভেঙে পড়ে আহত ১৭, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শিমলা বাজারে শত বছরের পুরনো একটি বিশাল বটগাছ ভেঙে পড়ে অন্তত ১৭ জন পথচারী ও হাটে আসা ক্রেতা-বিক্রেতা আহত হয়েছেন। অন্তত ১৫ টি দোকান ভেঙ্গে ক্ষয়ক্ষতির হয়েছে।বৃহস্পতিবার (সাপ্তাহিক হাটের দিন) (৩১ জুলাই) বিকেলে হঠাৎ করেই এই বটগাছটি ভেঙে পড়ে জনসমাগমপূর্ণ স্থানে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে বটগাছটি ভেঙে পড়লে বাজারে চাঞ্চল্যের সৃষ্টি হয়। গাছের নিচে চাপা পড়ে যান অনেকেই। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে গোপালপুর ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং শুরু করে উদ্ধার তৎপরতা।

আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তুহিন হোসেন, ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ফায়ার সার্ভিস, প্রশাসন এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় দ্রুত উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সময় আরো সঙ্গে ছিলেন গোপালপুর থানা অফিসার ইনচার্জ গোলাপ মুক্তার আশরাফ উদ্দিন, গোপালপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, নগদা শিমলা ইউনিয়নের বিএনপি'র সভাপতি সাগর মিয়া, আরো উপস্থিত ছিলেন গোপালপুর ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।

স্থানীয়রা জানান, বহু বছর ধরে এই বটগাছটি শিমলা বাজারের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক ছিল। তবে গাছটির ভেতরে পচন ধরেছিল, যা আগে থেকেই অপসারণ করা প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন অনেকে।

ঘটনার পর থেকে বাজার এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে পরবর্তীতে এমন ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ ও নিয়মিত পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

গোপালপুর ফায়ার সার্ভিস স্টেশন লিডার মোঃ নুরুল ইসলাম বলেন আহতদেরকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে, আমরা গাছটির সরিয়ে  দেয়ার ব্যবস্থা করছি।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে দুই সড়কের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার গাবতলা ও সতের র...

image

রাণীনগরে জাজস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পঞ্চগ্রামে উৎসবমুখর পরিবেশ...

image

ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ...

image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

  • company_logo