• সমগ্র বাংলা

“জাগো প্রিয় চাটমোহরবাসী জাগো” স্লোগান নিয়ে মানুষের দ্বারে দ্বারে : হাসানুল ইসলাম রাজা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : জাগো প্রিয় চাটমোহরবাসী জাগো স্লোগান নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা  ও পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাসানুল ইসলাম রাজা। পাবনা-৩ আসনে চাটমোহর থেকে ধানের শীষের এমপি প্রার্থী দেওয়ার দাবিতে তিনি এই প্রচারণা চালাচ্ছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল থেকে রাত পর্যন্ত চাটমোহর পৌর সদরের ব্যবসায়ী পথচারীদের কাছে গিয়ে তিনি লিফলেট বিতরণ করেন। 

এ সময় তিনি বলেন, সুদীর্ঘকাল ধরে চাটমোহর এমপি বঞ্চিত রয়েছে। বহিরাগত এমপিরা বার বার চাটমোহরকে শোষণ করেছে। জনগণের প্রতি তাদের ন্যূনতম কমিটমেন্ট ছিল না। যার কারনে চাটমোহর আজকে সবদিক থেকে উন্নয়ন বঞ্চিত। এ কারণে আমরা আগামী নির্বাচনে পাবনা-৩ আসনে চাটমোহর থেকে ধানের শীষের এমপি প্রার্থী চাই। এই দাবিতে চাটমোহরের সবাইকে একতাবদ্ধ হতে হবে। আমরা বহিরাগত কোন এমপি প্রার্থীকে মানবো না। চাটমোহরের যে সকল নেতা নিজেদের স্বার্থ হাসিলের জন্য বহিরাগত এমপি প্রার্থী নিয়ে নাচানাচি করছেন আগামীতে জনগণকে সাথে নিয়ে তাদেরকে চাটমোহরের মাটি থেকে উৎখাত করা হবে। তিনি চাটমোহরবাসীকে জেগে উঠে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তোলার আহবান জানান।

এ সময় তার সঙ্গে চাটমোহর পৌর বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক জহুরুল ইসলাম মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল করিম, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস মোল্লা, মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি রেজাউল করিম বাবু, যুবদল নেতা আলামিন তালুকদার, ডিভিগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

এমপি আবদুল মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

১

নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...

image

ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি

২

নিজস্ব ডেস্ক : কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়া আট বাংলাদেশি নাগরিককে ট্রাভেল প...

image

তিন বছর ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নারী...

৩

বেনাপোল প্রতিনিধি: ভালো কাজের আশায় ভারতে গিয়ে অনুপ্রবেশের অভ...

image

আওয়ামী লীগ নেতাকে ধরতে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ

৪

নিজস্ব ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও ...

image

সেনা সদস্য পরিচয়ে বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে সাতক্ষীরায়...

৫

নিজস্ব ডেস্ক : সাতক্ষীরায় ভুয়া সেনা সদস্য পরিচয়ে বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে...

  • company_logo