• রাজনীতি

নির্বাচনে সীমানা পুনর্নির্ধারণে জোনভিত্তিক খোঁজ-খবর নেওয়ার সিদ্ধান্ত বিএনপির

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সীমানা পুনঃনির্ধারণে জোনভিত্তিক খোঁজ-খবর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণে দলের সাবেক সংসদ সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতাদের দায়িত্ব দেওয়া হবে। পরে সীমানা পুনঃনির্ধারণের বিষয়ে দলের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে সূত্র জানিয়েছে। এতে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আসন্ন জাতীয় নির্বাচনে সীমানা পুনঃনির্ধারণের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ৩০০ আসনে ছোট খাটো পরিবর্তনের প্রস্তাব করে আগামী ১০ আগস্টের মধ্যে দাবি-আপত্তি জানানোর সুযোগ রাখা হয়েছে। গত বুধবার ইসির ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

 

 

মন্তব্য (০)





image

মাহমুদুর রহমানের বাসায় পুলিশের উপস্থিতি ‘সরকারের দেউলিয়া...

১

নিউজ ডেস্ক : দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক প্রকৌশলী মাহমুদ...

image

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নে...

২

নিউজ ডেস্কঃ মহান আল্লাহর দেওয়া বিবেক অনুযায়ী, যেখানেই জ...

image

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী

৩

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী...

image

ফজলুর রহমানকে ‘পরকীয়া’ ছাড়তে বললেন শামসুজ্জামান দুদু

৪

নিজস্ব ডেস্ক : কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজল...

image

পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল কর...

৫

নিউজ ডেস্কঃ পতিত ফ্যাসিবাদী শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকা...

  • company_logo