• সমগ্র বাংলা

পাবনায় নদীতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুরে বড়াল নদীতে গোসল করতে নেমে একই পরিবারের দুই প্রথম শ্রেণির স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর  ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

দুই শিক্ষার্থী হলেন, ফরিদপুর উপজেলার ছোট গোলকাটা গ্রামের আলমাস বিশ্বাসের ছেলে আবির বিশ্বাস (৭), ও আসাদ বিশ্বাসের ছেলে মাসুম বিশ্বাস (৭)। উভয়ই আপন চাচাতো ভাই এবং ছোট গোলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। 

মাসুম এবং আবির দুইজনই খেলনা নিয়ে খেলা করতে করতে সকলের চোখের আড়ালে নদীর ধারে চলে যায়। আবিরকে খুঁজতে খুঁজতে দেখে নদীর ধারে ছেলেদের খেলনা এবং সেন্ডেল পরে থাকতে দেখেন আবিরের মা। এক পর্যায়ে তিনি নদীতে নেমে অনেক  খোঁজাখুঁজি করে না পেয়ে ডাক চিৎকার শুরু করলে নদীতে এলাকার অনেকেই নেমে খোঁজাখুঁজি শুরু করেন। 

পরে মোশাররফ নামে একজন মাসুম ও আবিরকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন। তাদেরকে উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে তাদেরকে মৃত ঘোষণা করেন। 

পরিবার জানায়, তারা ঠিকমত সাঁতার না জানায় নদীর পানিতে তলিয়ে গেছে। এভাবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo