• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবীতে হত্যায় দুই সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবীতে সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই সহোদরকে যাবজ্জীবন করাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ১ম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময়ে তারা আদালতে অনুপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হল- পাপ্পু ও তার ভাই শুক্কুর। তারা উভয়ই সিদ্ধিরগঞ্জের মিজিমিজি বাতানপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে। সেই সাথে নিহত সিরাজুল ইসলাম সিদ্ধিরগঞ্জের সিআই খোলা বউ বাজার এলাকায় তার ভায়রা আব্দুল মালেকের বাড়িতে ভাড়া থাকতেন। কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, সৌদিপ্রবাসী জাকির হোসেনের নির্মাণাধীন ভবনের কাজের দ্বায়িত্ব ছিলেন সিরাজুল ইসলাম। শুক্কুর ও তার ভাই পাপ্পু সহ কয়েকজন তার কাছে চাঁদা দাবি করে। চাদাঁ না দেয়া ২০১৫ সালের ২৩ জুলাই সিরাজুলকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহতের ছেলে জাকারিয়া কনক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo