ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলার সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে ও ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ দবির উদ্দিন।
অভিযানকালে ফুটপাত ও সড়কের উপর অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রাখার অপরাধে বাজারের ব্যবসায়ী জিলুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৭ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম, স্থানীয় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে ইউএনও দবির উদ্দিন জানান, “নগরকান্দা বাজারকে যানজটমুক্ত রাখতে প্রাথমিক পর্যায়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে এবং অন্যদের সতর্ক করা হয়েছে। এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

মন্তব্য (০)