• সমগ্র বাংলা

গোপালপুরের বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর বাজারে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তুহিন হোসেন। বুধবার (৩০ জুলাই) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

দীর্ঘদিন ধরে বাজারের মূল সড়কের পাশের ফুটপাত দখল করে বিভিন্ন অস্থায়ী দোকান বসিয়ে পথচারীদের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছিল। এতে করে যানজটও বেড়ে যাচ্ছিল প্রতিদিন। বিষয়টি নজরে আসার পরই দ্রুত পদক্ষেপ নেন গোপালপুর উপজেলা ও পৌরসভা প্রশাসন।

অভিযান চলাকালে বেশ কয়েকটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয় এবং ব্যবসায়ীদের সর্তক করা হয় ভবিষ্যতে ফুটপাত দখল না করার জন্য।

এ সময় ইউএনও তুহিন হোসেন বলেন, পথচারীদের নিরাপদ চলাচলের স্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখতে হবে। সরকারি জায়গা দখল করে কেউ ব্যবসা করতে পারবে না। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহায়তা করেন গোপালপুর থানার পুলিশ সদস্যরা ও গোপালপুর পৌরসভার কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

স্থানীয় সচেতন মহল ইউএনও’র এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং অবৈধ দখল রোধে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo