• সমগ্র বাংলা

জামালপুরে নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নাশকতার মামলায় নুরুল ইসলাম, ইব্রাহিম টিটু ও শফিকুল ইসলাম নামে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরের দিকে উপজেলার আদারভিটা ইউনিয়নের কয়ড়া বাজার ও চরপাকেরদহ ইউনিয়নের মিতালী বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জোড়খালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ইব্রাহিম টিটু এবং উপজেলা যুবলীগের সদস্য শফিকুল ইসলাম।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ নেতা নুরুল ইসলামকে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরের দিকে আদালতে পাঠানো হয়েছে। যুবলীগ দুই নেতাকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo