ছবিঃ সংগৃহীত
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় অভিযান চালিয়ে আঞ্জুমান আরা বেগম (৫৫) নামে কেন্দ্রীয় আওয়ামী লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। গতকাল সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টা দিকে নগরকান্দা পৌরসভার সরকারি কলেজ রোড সংলগ্ন নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম।
আঞ্জামান আরা বেগম কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য ও ফরিদপুর জেলা মহিলা লীগের সহসভাপতি। তিনি নগরকান্দা উপজেলা মহিলা লীগের সভানেত্রী ও ফরিদপুর জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন। আঞ্জুমান আরা নগরকান্দার ছাগলদিয়া গ্রামের মৃত আব্দুস সামাম মাতুব্বরের মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম জানান, ঢাকার ডিএমপির ডিবির একটি টিম মহিলা লীগের কেন্দ্রীয় ওই নেত্রী আঞ্জমান আরাকে আটক করেছে। আমরা ঢাকার ডিএমপির ডিবির কাজে শুধু সহযোগিতা করেছি। তাঁকে ঢাকার ডিবি কার্যালয়ে নিয়ে গেছে। এখন কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে কিংবা তার বিরুদ্ধে নতুন করে কোন মামলা হবে কিনা এটা ডিএমপির ডিবি বলতে পারবে।
নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...
নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...
নিজস্ব ডেস্ক : কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়া আট বাংলাদেশি নাগরিককে ট্রাভেল প...
বেনাপোল প্রতিনিধি: ভালো কাজের আশায় ভারতে গিয়ে অনুপ্রবেশের অভ...
নিজস্ব ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও ...

মন্তব্য (০)