• সমগ্র বাংলা

২ এপিবিএন-এর সাইবার অভিযানে উদ্ধার ৬৩টি মোবাইল ও ১টি হ্যাকড ফেসবুক আইডি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (২ এপিবিএন), মুক্তাগাছা, ময়মনসিংহ-এর সাইবার ক্রাইম সেলের প্রযুক্তিনির্ভর অভিযানে ১২ লাখ ৬০ হাজার টাকা সমমূল্যের ৬৩টি হারানো মোবাইল ফোন এবং ১টি হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার করা হয়েছে।

অভিযানটি পরিচালিত হয় ২ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ কুতুব উদ্দিন-এর দিকনির্দেশনায়। ভিকটিমদের সামাজিক যোগাযোগমাধ্যম ও দেশের বিভিন্ন থানায় করা মোট ৬৩টি সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে এসব মোবাইল ফোন ও ফেসবুক আইডি শনাক্ত ও উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আইটেমগুলো ২৯ জুলাই ২০২৫ তারিখে ২ এপিবিএন সদর দপ্তরে এক অনুষ্ঠানে ২ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ কুতুব উদ্দিন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর), পুলিশ পরিদর্শক (প্রশাসন ও সশস্ত্র), অপারেশন ও ইন্টেলিজেন্স শাখা এবং সাইবার ক্রাইম সেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাইবার ক্রাইম প্রতিরোধে ২ এপিবিএনের এই কার্যক্রম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতার স্পষ্ট উদাহরণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo