• রাজনীতি

ভাসানীর পথ অনুসরণ করে দেশকে এগিয়ে নেব: নাহিদ ইসলাম

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ব্রিটিশ উপনিবেশবাদ, পিন্ডি ও দিল্লির আধিপত্যের বিরুদ্ধে লড়াই করা মওলানা ভাসানীর পথ অনুসরণ করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্ববায়ক নাহিদ ইসলাম। সোমবার (২৮ জুলাই) রাতে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।
‎
‎নাহিদ বলেন, ‘মাওলানা ভাসানী ছিলেন বাংলাদেশ রাষ্টের অন্যতম স্থপতি। মওলানা ভাসানীর পথ অনুসরণ করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই। সেই জায়গা থেকে আমরা তাকে স্মরণ ও শ্রদ্ধা করছি। আমরা মাওলানা ভাসানীকে গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দেখি। ’
‎
‎তিনি আরও বলেন, ‘মওলানা ভাসানী ছিলেন কৃষক, শ্রমিক ও মেহনতী মানুষের রাজনীতিবিদ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যিনি একই সঙ্গে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে, পিন্ডির আধিপত্যের বিরুদ্ধে ও দিল্লির আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন।’
‎
‎ছাত্রদের উদ্দেশে এনসিপির আহ্বায়ক বলেন, ‘গণঅভ্যুত্থানে ছাত্র সমাজের যে ভূমিকা ছিল, আমাদের আগামীর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণেও আপনাদের সেই ভূমিকা থাকবে। আমরা একসঙ্গে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশও সকল অন্যায় ও জুলুমের বিরুদ্ধে আমরা একসঙ্গে লড়াই করবো। তরুণ্যের এ জাগরণ অব্যাহত রাখতে হবে।
‎
‎জুলাই পদযাত্রা উপলক্ষে সোমবার রাতে টাঙ্গাইল আসে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা। রাত সাড়ে ১০টার দিকে তারা মাওলানা ভাসানীর কবর জিয়ারত করতে যান।  জিয়ারত শেষে ভাসানী দরবার হলে কৃষকদের সঙ্গে কথা বলেন তারা।

মন্তব্য (০)





image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

২

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৩

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

৪

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৫

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

  • company_logo