ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : শরীর সুস্থ রাখতে শাকসবজির বিকল্প নেই। নানা ধরনের শাকে এমন সব পুষ্টিগুণ রয়েছে যা শিশুদের বেড়ে ওঠার সময় খুবই জরুরি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শাকের তুলনা নেই। তবে বর্ষায় শাকপাতা খাওয়ার ব্যাপারে সাবধান থাকা জরুরি। কারণ এই মৌসুমে সংক্রমণের ভয় সবচেয়ে বেশি থাকে। বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় শাকপাতায় ব্যাক্টেরিয়া জন্ম নেয় বলেই সংক্রমণের ঝুঁকি থেকে যায়। তবে কিছু নিয়ম মেনে চললে এ সমস্যা নিরাময় সম্ভব। যেমন-
১. শাকপাতা কেনার সময়ে সেগুলো টাটকা কিনা যাচাই করে নিন। সতেজ মনে হলে তবেই কিনুন। অনেক সময় শাকপাতা হলদে হয়ে যায়। সেসব ভুলেও কিনবেন না। দরকার হলে কেনার আগে একবার শাকের পাতা ছিঁড়ে দেখে নিন।
২. রান্নার আগে যদি শাকসবজি গরম পানিতে ভাপিয়ে নেন, খুব ভালো হয়। তবে শুধু ভালো করে ধুয়ে নেওয়াই যথেষ্ট নয়। শাকপাতায় থাকা ব্যাকটেরিয়া, জীবাণু দূর করতে এর চেয়ে ভালো কোনো উপায় নেই।
৩. শাকপাতা জীবাণুমুক্ত করার আগেও বরফজলে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে। পাঁচ মিনিট এই পানিতে রাখলে শাকপাতা সতেজ হয়ে যাবে। শাকপাতায় সবুজ রং এবং সতেজতাও অক্ষত থাকবে।
নিউজ ডেস্কঃ ডায়াবেটিস থাকলে কী খাবেন আর কী খাবেন না এ নিয়ে...
লাইফস্টাইল ডেস্ক: বাজারে এখন রুপালি ইলিশের ছড়াছড়ি। কিন্...
নিউজ ডেস্ক : ধমনিতে ব্লকেজ বা চর্বি জমে রক্তনালি সরু হয়ে যাওয়া একটি অত্য...
নিউজ ডেস্ক : দাঁতের সবচেয়ে বাইরের ও শক্ত স্তর হলো এনামেল, যা দাঁতের স্বা...
নিউজ ডেস্ক : দিনের শেষভাগে কাজের গতি কমে আসা খুব ...

মন্তব্য (০)