• খেলাধুলা

ব্রাজিলিয়ান কোচ নিয়োগ দিলো বসুন্ধরা কিংস

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : রোমানিয়ান ভ্যালেরি তিতেকে বিদায় করে দেওয়ার পর নতুন বিদেশি কোচ খুঁজছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বেশ কয়েকজন কোচের সঙ্গে আলোচনার পর শেষ পর্যন্ত কিংস বেছে নিয়েছে একজন ব্রাজিলিয়ানকে। ৫৮ বছর বয়সী এই কোচের নাম সার্জিও ফারিয়াস।

৩৫ বছরের কোচিং অভিজ্ঞতা সার্জিও ফারিয়াসের। সর্বশেষ কাজ করেছেন কুয়েতের ক্লাব কাজমা এসসিতে। ১৯৯৩ সাল থেকে কোচিং ক্যারিয়ার শুরু করা এই ব্রাজিলিয়ানের নিজ দেশের অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দলের ডাগআউট সামলানোর অভিজ্ঞতাও আছে।

ব্রাজিলের ঐতিহ্যবাহী সান্তোস এফসি অনূর্ধ্ব-২০ দল, কাতারের শীর্ষ দল উম সালাল এসসি, আল খোর এফসি, চিনের গুয়াংজু সিটি ফুটবল ক্লাবের মতো দলকে কোচিং করিয়েছেন ফারিয়াস। অভিজ্ঞতা আছে সৌদি আরব, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মিশর, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়ার মতো দেশের শীর্ষ ক্লাব ফুটবলে কাজের।

১২ আগস্ট কাতারের দোহায় বসুন্ধরা কিংস এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে সিরিয়ার দল আল-কারামাহ এফসির। সেই ম্যাচ দিয়েই শুরু হবে ফারিয়াসের বাংলাদেশ অধ্যায়।

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo