• সমগ্র বাংলা

দিনাজপুরে ১০ দিনের বৃক্ষ মেলায় কোটি টাকার চারা বিক্রি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে অনুষ্ঠিত ১০দিন ব্যাপি বৃক্ষ মেলায় বিভিন্ন জাতের কোটি টাকার চারা বিক্রি হয়েছে। ১০ দিনে ফলদ বনজ এবং ঔষধি জাতের প্রায় ৩লাখ চারা বিকে গাছ লাগিয়েছেন বৃক্ষ প্রেমিরা। আজ সোমবার বিকালে মেলার সমাপ্তি অনুষ্ঠানে ওই তথ্য জানান বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার। বন বিভাগ এবং জেলা প্রশাসন যৌথভাবে আয়োজন করেছিল বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার।  এতে স্থান পায় সরকারি বেসরকারিসহ বিভিন্ন নার্সারিসহ ৬৭টি প্রতিষ্ঠানের স্টল।

সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহনকারিদের মাঝে সনদপত্র এবং স্হান নির্ধারনিতে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্হান অর্জনকারিসহ বেশ কিছু পুরষ্কার বিতরন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল আলম। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মোখলেসুর হাসান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আনোয়ার হোসেন, বিএডিসির যুগ্ম পরিচালক সুলতান আলম, সহকারি বন সংরক্ষক নুরন্নাহার এবং বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হকসহ অন্যান্যরা।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo